আগ্রহ তৈরি এবং একটি ব্যবসা
মাসুদ একজন ছাত্র, সে অনেক দিন ধরেই ভাবছিলো গ্রাফিক্স ডিজাইন শিখবে। কিন্তু সে এই সেক্টরে একদম নতুন। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কি ধরনের কম্পিউটার ডিভাইস দরকার এবং তার দাম কেমন সে সম্পর্কে তেমন কোনো ধারনাই ছিল না তার।কিছুদিন ইন্টারনেটে এসব নিয়ে ঘাটাঘাটি করলেও সময় যাওয়ার সাথে সাথে তার ইচ্ছা কিছুটা কমে যায় এবং কম্পিউটার কেনায় কিছুটা অনাগ্রহ চলে আসে।
একদিন কলেজ থেকে বাসায় এসে মাসুদ বসে বসে ফেসবুক ব্রাউজিং করছিলো। হঠাৎ তার সামনে একটি ফেসবুক এড চলে আসলো। সে এড টি স্কিপ করতে গিয়েও করলোনা। কারণ, সেখানে লেখা ছিলো, “স্বপ্নের ডিভাইস এখন হাতের মুঠোয়”।
টাইটেল টি দেখে তার গ্রাফিক্স ডিজাইন শেখার আগ্রহ হঠাৎ বেড়ে গেলো। সে ভাবলো, তার পছন্দের কম্পিউটার যদি হাতের মুঠোয় থাকতো। কিছুটা কৌতুহল নিয়েই সে এড টি দেখলো। প্রথমেই সে দেখলো খুব সুন্দর একটি পিকচার ডিজাইন। মনে মনে ভাবলো, “ ইশ! আমিও যদি এমন ডিজাইন করতে পারতাম।” সে আরো বেশি আগ্রহ নিয়ে দেখা শুরু করলো কি লেখা আছে সেখানে। সে দেখতে পারলো একজন গ্রাফিক্স ডিজাইনারের ক্যারিয়ার শুরুর জন্য নূন্যতম কি কি থাকা লাগে। সেগুলো কিভাবে খুব সহজে পাওয়া যায়, এবং কোনভাবে এগুলে সর্বোচ্চ ছাড় পাওয়া যাবে। খুব মনোযোগ নিয়ে পড়ার পরে দেখলো কিছু কম্পিউটার ডিভাইসের ছবি এবং সেগুলোর মূল্য। সে এখন পর্যন্ত যেসব অনলাইন সাইটে কম্পিটার ডিভাইস খুজেছিলো সেগুলোর দামের তুলোনায় এডে উল্লেখিত ডিভাইস গুলোর দাম অনেকটা কম। সে মনে মনে সিদ্বান্ত নিয়ে নিলো এখান থেকেই সে তার পছন্দের ডিভাইসটি কিনবে। ফেসবুক এডটিতে সে একটি ওয়েবসাইট লিংক দেখতে পেলো। আগ্রহে নিয়েই সে লিংক ক্লিক করে ওয়েবসাইটটি ভিজিট করলো। এবং সেখানে সে কম্পিউটার ডিভাইসের বিশাল ভান্ডার দেখতে পেলো। সে তার বাজেট অনুযায়ী তার পছন্দের ডিভাইসটি অর্ডার করলো। এবং চিন্তা করলো, এরকম একটি সাইটের খোজ না পেলে তার স্বপ্ন পূরণ হতো না কখনো।
এবার চলুন, উপরের ঘটনা থেকে আমরা কিছু খুটিনাটি বিশ্লেষণ করি।
প্রথমে আমরা দেখতে পাই একটি ফেসবুক এড মাসুদের সামনে এসেছে। একে বলেন, ফেসবুক পোষ্ট বুষ্টিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
সেই এডে খুব সুন্দর একটি ছবি দেখতে পেলো, যেটি একটি গ্রাফিক্স ডিজাইন এর অংশ।
ছবির নিচে সে একটি আর্টিকেল দেখতে পেলো, যাকে কন্টেন্ট রাইটিং এর আওতায় রাখা হয়।
সবশেষে সে কিছু কম্পিউটার ডিভাইসের ছবি এবং মূল্যের সাথে একটি ওয়েবসাইট এর লিংক দেখতে পেলো। সেখান থেকে ওয়েবসাইট ভিজিট করে দেখতে পেলো সাইটটি খুব সুন্দর এবং সহজ ভাবেই ব্রাউজ করা যায়। এটিকে বলা যায় সুগঠিত ওয়েব ডেভেলপিং।
ওয়েবসাইটটি খুবই জনপ্রিয়, সার্চ ইঞ্জিনে কম্পিউটার ডিভাইস খুজতে গেলেই প্রথম পেজে সাইটটিকে দেখায়। অর্থাৎ সেখানে দক্ষ এসইও করা হয়েছে।
এখানে ৫ ধরণের কাজ করা হয়েছে,
গ্রাফিক্স ডিজাইন
কনটেন্ট রাইটিং
বর্তমানে আপনার ব্যবসার প্রতিদ্বন্দ্বী বেড়েই চলছে। এটা আপনাকে মেনে নিতেই হবে। এবং তারা তাদের ব্যবসাকে আপনার থেকে উপরে উঠানোর জন্য নানারকম ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এমতাবস্থায় কেউ যদি আপনাকে এসে বলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পোষ্ট বুষ্টিং করলে আপনার ব্যবসা বাড়বে। তাহলে জেনে রাখুন, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বুস্টিং আপনার পোষ্টকে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে কিছু সময়ের জন্য তুলে ধরবে। কিন্তু অডিয়েন্সরা সেই পোষ্ট আগ্রহ নিয়ে দেখবে কি না তা নির্ভর করে আপনি কি কি করেছেন সেই পোষ্টের পিছনে।
বুস্টিং এর পর যখন একজন অডিয়েন্স দেখবে সেখানে খুব উন্নত মানের গ্রাফিক্স এড করা রয়েছে তাদের আগ্রহ বাড়বে সেই পোষ্টে কি আর্টিকেল লেখা আছে সেটি নিয়ে।
কিন্তু সেই আর্টিকেলটি পড়া শুরু করে যদি অডিয়েন্স উপভোগ করতে না পারে তাহলে আপনি যতই ইনফরমেশন দেন না কেনো, অডিয়েন্স তা স্কিপ করে অন্য কোথাও চলে যাবে। অর্থাৎ আপনাকে খুবই উচ্চ মানের কনটেন্ট আর্টিকেল দিতে হবে সেখানে।
সেই আর্টিকেলে খুব যত্ন সহকারে যদি আপনার একটি ওয়েবসাইট এড করা থাকে, তাহলে সেই অডিয়েন্স আপনার সাইট ভিজিট করার আগ্রহ নিয়ে লিংক ক্লিক করবে।
কিন্তু আপনার সাইট ব্রাউজ করা হ-য-ব-র-ল ধরনের হয় তাহলে কিন্তু অডিয়েন্স সাইট থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ আপনাকে এমন একটি সাইট ডিজাইন করতে হবে যেখানে একজন ভিজিটর খুব সহজেই ব্রাউজ করতে পারবে।
এবং সবশেষে আপনার সাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, যাতে করে একজন অডিয়েন্স নির্দিষ্ট কি ওয়ার্ড সার্চ করে সহজেই শুরুতে আপনার সাইটকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা প্রথম পেজে পেয়ে যায়। এতে করে আপনি নতুন এবং অধিক সংখ্যক ভিজিটর বা ক্রেতা তো পাচ্ছেনই এড এর মাধ্যমে আসা ভিজিটর গুলো পরের বার ও আপনাকে খুব সহজেই খুজে পাবে।
এভাবেই আপনি আপনার ব্যবসাকে যুগের সাথে তাল মিলিয়ে অনলাইন এবং অফলাইনে সবার উপরে নিয়ে যেতে পারবেন। নতুবা আধুনিক এই সময়ে ব্যবসা টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যেতে পারে।
আপনি যদি আপনার ব্যবসাকে আধুনিকায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সময়ের সাথে সাথে ডিজিটাল হতে হবে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপিং, কনটেন্ট রাইটিং, এসইও সহ যেকোনো ধরনের আইটি পরামর্শের জন্য আমরা আছি আপনার পাশে।
Contact us:
Facebook: Tech TSBD
Email: techtsbd@gmail.com

Great post, That's very informative. Go aheade guys.
ReplyDelete