ব্যবসায়িক ক্ষেত্রে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা
বর্তমানে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির সাথে সাথেই ওয়েবসাইট এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বাণিজ্যিক ক্ষেত্রে ওয়েবসাইটের উপর লোকজন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে।বর্তমান ডিজিটাল যুগে একটি ওয়েবসাইটই হতে পারে একটি ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।এখন এটা জানা অত্যন্ত জরুরী যে ব্যবসার উন্নয়নে ওয়েবসাইট কেন এতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং কীভাবে একটি ওয়েবসাইট আপনার ব্যবসাকে আরও উন্নত এবং আপনাকে আরও লাভবান করবে। আসুন জেনে নেওয়া যাক,
ওয়েবসাইট আসলে ব্যবসা প্রচারে ব্যবহৃত হয়, কাঙ্খিত ভিজিটরদের কাছে আপনার সেবা সম্পর্কে অবহিত করার জন্য।
ডিজিটাল বিশ্বে বেঁচে থাকার জন্য, একটি ওয়েবসাইট বড় বা ছোট, ব্যবসার জন্য একটি প্রয়োজনীয় বস্তূতে পরিণত হয়েছে। আপনার যদি কোনও ব্যবসা থাকে এবং কোনও ওয়েবসাইট না থাকে তবে আপনি সম্ভবত আপনার ব্যবসার জন্য অনেক দুর্দান্ত সুযোগ হারাচ্ছেন। একটি ওয়েবসাইট নিজেই আপনার ব্যবসা বাড়াতে সাহায্য করার জন্য, বিভিন্ন বিপণন কৌশল সম্পাদন করতে ব্যবহার করা যেতে পারে। ওয়েবসাইটের বিজ্ঞাপন অন্য যেকোন মাধ্যমের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
ওয়েবসাইট একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি আপনাকে ব্যবসা হিসাবে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠায় সহায়তা করে। প্রকৃতপক্ষে, এখনও কিছু ছোট ব্যবসা আছে যার কোনও ওয়েবসাইট নেই(যদিও তারা মনে করেন তারা ঠিক আছেন)। যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে যা আপনি সম্ভাব্য গ্রাহকদের কাছে উল্লেখ করতে পারেন তবে আপনি মনে করতে পারেন যে আপনার কোম্পানিটি একটি ছোট কোম্পানি। অথবা আপনার ব্যবসায়কে গুরুত্ব দিচ্ছেন না। একবার আপনি খ্যাতি প্রতিষ্ঠা করুন, দেখবেন ওয়েবসাইট ছাড়া বিক্রি করা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে।
একটি ব্যবসাকে উপস্থাপন করার জন্য এক মাত্র উপায় হচ্ছে্ একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা।তাই আজ ধাপে ধাপে বর্ননা করব আপনার প্রতিষ্টানে একটি ওয়েবসাইটের গুরুত্ব কতটা বেশি:-
১. একটি শক্তিশালী মার্কেটিং মাধ্যম,
বর্তমানে বেশিরভাগ মানুষ কিছু ক্রয় বিক্রয়ের আগে সেই দ্রব্য এবং কোম্পানি সম্পর্কে জানার জন্য ইন্টার্নেটে সেই কোম্পানির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেন।এমনকি কেউ যদি দ্রব্যটি নাও কিনতে চান তবু তারা দ্রব্য এবং কোম্পানি সম্পর্কে কোম্পানির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পছন্দ করেন। এভাবে ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত ও সহজেই যেকোন ব্যবসা মানুষের কাছে পরিচিতি পাচ্ছে ও আস্থা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।
২. সকলের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য দ্রুত ও সহজতর উপায়,
মূলত যদি আপনার একটি ওয়েবসাইট থাকে তবে ক্রেতা,দয়িত্বশীল কর্মচারী,ব্যবসায়িক সহকর্মী,এমনকি বিনিয়গকারী পর্যন্ত আপনার ব্যবসা সম্পর্কে যে কোন সময় পৃথিবীর যেকোন প্রান্তে বসে খুব দ্রুত ও সহজেই জানতে পারবেন ও যোগাযোগ করতে পারবেন।
৩. ব্যবসায়িক মান উন্নত করা,
বর্তমানে এমন কিছু নেই যা ইন্টারনেটের মাধ্যমে ক্রয় বা বিক্রয় করা যায় না এবং এর হার দিনদিন বেড়েই চলেছে। বই থেকে শুরু করে মুদির দোকানের জিনিসপত্র কিংবা রিয়েলস্টেটের মত দামী উপকরণও এখানে কেনাবেচা চলছে।যে কোন ব্যবসার সাথে জড়িত ব্যক্তি তার ব্যবসাকে আরও উন্নত ও আধুনিকায়ন করতে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।এতে ব্যবসা আরও দ্রুত প্রাণবন্ত ও জীবন্ত হয়ে উঠে।
৪.বাজারের অন্য সকল ব্যবসার সাথে প্রতিযোগিতায় নিয়ে আসা,
বর্তমানে বেশিরভাগ দায়িত্বশীল কোম্পানির নিজস্ব ব্যবসায়িক ওয়েবসাইট রয়েছে।তাই যদি আপনার ব্যবসার নিজস্ব কোন ব্যবসায়িক ওয়েবসাইট না থাকে তো আপনার ব্যবসা অন্য সেই সকল ব্যবসা থেকে পিছিয়ে পড়বে যাদের নিজস্ব ব্যবসায়িক ওয়েবসাইট রয়েছে।
৫. আন্তর্জাতিক ভাবে লেনদেন এবং পরিচিতির অন্যতম মাধ্যম,
আধুনিক বিশ্বে বহু আগে থেকেই ওয়েবসাইটের প্রচলন রয়েছে।বর্তমানে বাংলাদেশের জন্যেও এটি একটি সম্ভবনাময় ক্ষেত্র হয়ে উঠেছে।বড় বড় কর্পোরেশন ও আর্থিক প্রতিষ্ঠান গুলো আন্তর্জাতিকভাবে ব্যবসায়িক লেনদেনের জন্য ও পরিচিতি লাভের জন্য ওয়েবসাইটকে তাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে।

No comments