Header Ads

Header ADS

এসইও কি এবং কেন প্রয়োজন?

 এসইও কি?

এসইও এর  অর্থ হলো ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’।অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে  আপনার ওয়েব সাইট বা ওয়েব পেজ সার্চ ইঞ্জিন এর রেজাল্ট পেজে  দেখাবে সেই পদ্ধতিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে । আরও  সহজভাবে বললে সার্চ ইঞ্জিনে শত শত ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটিকে উপরের স্থানে  দেখানোর জন্য করনীয়  কার্যপদ্ধতিই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

গুগল, বিং বা ইয়াহু এর মতো জনপ্রিয় সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে আপনার ওয়েবসাইটে লিগ্যাল ট্র্যাফিক বা ভিজিটর নিয়ে এসে আপনার সাইট বা ব্লগকে জনপ্রিয় করার একমাত্র পদ্ধতি এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

Tech TSBD



এসইও কয়টি পদ্ধতিতে করা যায়?

এসইও মূলত দুই প্রকারঃ

১। অন পেজ এসইও (On Page SEO)

২। অফ পেজ এসইও (Off Page SEO) 


অন পেজ এসইওঃ

আপনার কন্টেন্টকে  এমনভাবে সাজাতে হবে  যাতে সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারে আপনি কি নিয়ে লিখেছেন। যদি গুছিয়ে অন-পেজ অপটিমাইজেশন না করেন তবে ফল পাবেন না।সহজ কথায় আর্টিকেল কে এমন ভাবে সাজানো উচিত যাতে সার্চ ইঞ্জিন সহজেই আপনার আর্টিকেল এর টপিক বুঝতে পারে এবং সে অনুযায়ী কন্টেন্ট কে র‍্যাঙ্ক করায়।


অফ পেজ এসইওঃ

অফ পেজ এর নাম শুনেই আন্দাজ করা যায় যে এখানকার কাজগুলো নিজের পেজের বাইরে করতে হয়। এক রকম মার্কেটিং বলা যেতে পারে এটাকে।

মানুষ আপনার কন্টেন্ট তখনি পড়বে যখন আপনি এমন কিছু লিখবেন যা তিনি খুঁজছেন। সার্চ ইঞ্জিন এর এলগরিদম দীর্ঘ দিনে এমন ভাবে গড়া হয়েছে যাতে এটি বুঝতে পারে কোন লেখা কোন বিষয়ে আর এটার র‍্যাঙ্কিং কেমন হওয়া উচিত। 

 

এসইও কেন বা কি উদ্দেশ্যে করা হয়?

এর মাধ্যমে ওয়েবসাইট টি সকলের কাছে সহজে পৌছে দেওয়া।

ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা।

ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি করা।

বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে সাইট হতে আয় করা।

তথ্য বিনিময় ও প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত্তি হিসাবে কাজ করে।

ব্যবসা প্রতিষ্ঠান বা ওয়েবসাইট  অনলাইনে দ্রুত পরিচিত করা যায় ।


এসইও কেন প্রয়োজন? 

আমরা বিভিন্ন কাজের জন্য ওয়েবসাইট তেরি করি থাকি। এর পিছনে আমাদের কিছু উদ্দেশ্য রয়েছে। ইউটিউব বা গুগলে  কোটি -কোটি কন্টেন্টে পরিপূর্ণ! প্রতিদিন কোটি কোটি সার্চ হয়ে থাকে। মনে করেন আপনার একটি ওয়েবসাইট  বা ইউটিউব চ্যানেল আছে। তো এতোগুলো কনটেন্ট এর মধ্যে আপনি চান যে  আপনার কন্টেন্ট টি গুগলে প্রথম পেজে দেখানো হোক। অর্থাৎ আপনি যদি আপনার কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে পারফেক্টলি এসইও করতে হবে। তা না হলে আপনার কন্টেন্ট টি একে বারে নিচে পড়ে যাবে । কারণ গুগলের প্রথম পেজ ছাড়া অন্যান্য জায়গায় র‍্যাংক করে খুব বেশি  লাভ হয় না ।


আমরা যখন কোন কিছু গুগলে সার্চ করি খুব অল্প সময়েই আমরা দ্বিতীয় পেজে গিয়ে থাকি। যখন কোনো ইন্টারনেট ব্যবহারকারী কোন বিষয় জানার জন্য সার্চ ইঞ্জিনের সার্চ বারে কোন শব্দ টাইপ করে এবং অনুসন্ধান করে, তখন অনেকগুলো সাইট সামনে  চলে  আসে যার মধ্যে অনুসন্ধানকারী তার প্রশ্নের জবাব পেয়ে থাকেন। প্রত্যেক ওয়েবসাইট মালিকের  লক্ষ্য থাকে সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠায় দশটি ওয়েবসাইটের মধ্যে তার নিজের ওয়েবসাইট নিয়ে আসার। সাধারণ ব্যবহারকারীরা প্রথম পাতা থেকে লিস্টের প্রথম দিকে যে সকল ওয়েবসাইটের ঠিকানা থাকে তার মধ্যে বেশি প্রবেশ করেন থাকেন।


এজন্য সকল ওয়েবসাইট মালিক চায় তার ওয়েবসাইটটি যেন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের প্রথমে থাকে। এসইও করার মাধ্যমে একটি ওয়েবসাইট এর  একটি নিদিষ্ট শব্দ(কী ওয়ার্ড) এর উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিনে একটি গুরুত্বপূর্ন পজিশন নিজের করে রাখা যায়।। এর ফলে সার্চ রেজাল্টে কাঙ্খিত ওয়েবসাইট টি অন্য সব  সাইট গুলো পেছনে ফেলে সবার আগে প্রদর্শিত হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন এসইও কেন এত গুরুত্বপূর্ণ।


No comments

Theme images by fpm. Powered by Blogger.