কেন দক্ষ লোক দিয়ে এসইও করাবেন?
এসইও কেনো করাবেন?
এসইও এর অর্থ হচ্ছে ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’।অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আপনার ওয়েব সাইট বা ওয়েব পেজ সার্চ ইঞ্জিন এর রেজাল্ট পেজে দেখাবে সেই পদ্ধতিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে।সার্চ ইঞ্জিনে শত শত ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটিকে উপরের স্থানে দেখানোর জন্য করনীয় কার্যপদ্ধতিই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
বর্তমান বিশ্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল।তাই সবাই ঘরে বসে সকল প্রকার সেবা অনলাইনে নিতে চাই এবং ঘরে বসে সব কাজ সম্পূর্ণ করে ।কাপড় চোপড় কেনাকাটা থেকে শুরু করে খাবার-দাবার পর্যন্ত সমস্ত কাজ অনলাইনের মাধ্যমে মানুষ করে থাকেন।এজন্য আমরা গুগল বা ইয়াহু এর মতো জনপ্রিয় সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ করে থাকি।
গুগল বা ইয়াহু এর মতো জনপ্রিয় সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে এসে আপনার সাইট বা ব্লগকে জনপ্রিয় করার একমাত্র পদ্ধতি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
সবাই চায় তার ওয়েবসাইটটি যেন গুগোল পেইজের এক নম্বর পজিশনে থাকে। ওয়েবসাইটকে প্রথম পেজে দেখানোর জন্য কিছু কাজ করতে হয় আর সেটি হল এসইও ।এসইও করার ফলে আপনার ওয়েবসাইটটি জনপ্রিয় হয়ে উঠবে। তাই আপনাকে অবশ্যই দক্ষ লোক দিয়ে এসইও করাতে হবে।
দক্ষ লোক দিয়ে কেন এসইও করাবেন?
আমরা বিভিন্ন কাজের জন্য ওয়েবসাইট তৈরী করে থাকি আর এর পিছনের উদ্দেশ্য হচ্ছে সাফল্য লাভ করা বা নিজেকে জনপ্রিয় করে তোলা। বর্তমানে গুগোল বা ইয়াহুতে কোটি -কোটি কন্টেন্টে পরিপূর্ণ।এখন আপনি যদি একটি কনটেন্ট আপনার ওয়েবসাইটের দেন তাহলে জনপ্রিয়তা পাবে না। আপনি যে কনটেন্টটি দিবেন সেটির মতই অনেক কনটেন্ট ওয়েবসাইটে দেখতে পাবেন।আর এজন্যই আপনাকে অবশ্যই দক্ষ লোক দিয়ে এসইও করাতে হবে যেন আপনার ওয়েবসাইটটি সবার উপরে গুগোল পেজের এক নম্বর পজিশনে দেখতে পাই। দক্ষ লোক দিয়ে এসইও করার ফলে আপনার ওয়েবসাইটটি অন্য সব ওয়েবসাইটকে পেছনে ফেলে সবার উপরে প্রদর্শিত হবে ।
কারণ গুগোলে এক নম্বর পেজ ছাড়া মানুষ সাধারণত খুব কম সময়েই অন্য পেজে গিয়ে থাকেন।
দক্ষ লোক দিয়ে এসইও করার ফলে যে সুবিধা গুলো পাবেন তা হলোঃ
১। আপনার ওয়েবসাইট সকলের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
২। ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
৩। ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি পাবে ।
৪। ব্যবসা প্রতিষ্ঠান বা ওয়েবসাইট অনলাইনে দ্রুত পরিচিত বৃদ্ধি পাবে।
৫। বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে ওয়েবসাইট হতে আয় করতে পারবেন।

No comments