Header Ads

Header ADS

একটি ব্যবসার গল্প

মেহেদি সাহেব একজন পোশাক বিক্রেতা। মিরপুরের ১৩ নাম্বার সেক্টরে তার একটি বিশাল দোকান রয়েছে। সেই দোকানের পাশে আরো একটি দোকান রয়েছে। দোকানটিও আরেকজন পোশাক বিক্রেতা জিসানের। দোকানটি তেমন বড় আকারের না। 

Tech TSBD


বেশকিছুদিন ধরে মেহেদি সাহেব লক্ষ্য করছেন, জিসানের দোকানের ক্রেতা সংখ্যা দিন দিন বেড়ে চলছে। দূর থেকে ক্রেতারা এসে জিসান সাহেবের দোকানের খোঁজ করছেন। এতে করে মেহেদি সাহেব খুব অবাক হয়ে যান। তার এতো সুন্দর বিশালাকার দোকান ছেড়ে খরিদ্দার রা কেনো জিসান সাহেবের ছোটো দোকানের প্রতি বেশি আগ্রহী। 


এভাবে বেশ কিছুদিন চলার পরে একটা সময় দেখা গেলো মেহেদি সাহেবের ক্রেতারাও জিসান সাহেবের দোকানমুখো হয়েছে। কিন্তু কেন? এভাবে চলতে থাকলে তো মেহেদি সাহেবকে পথে বসতে হবে। 

মেহেদি সাহেব পরে খোজ নিয়ে যা জানতে পারলেন না নিম্মে বর্ণিত,


  • জিসান সাহেব তার দোকানের জন্য একটি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট বানিয়ে নিয়েছেন।

  • সেই ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করানোর জন্য দক্ষ লোক দিয়ে এসইও করিয়েছেন।

  • ওয়েরসাইটে পণ্যগুলোর বর্ননা খুব নিখুত ভাবে দিয়েছেন। 

  • সোশ্যাল মিডিয়াগুলোতে তার দোকানের নামে একটি পেজ খুলেছেন।

  • পেজগুলোতে দক্ষ ডিজাইনার দ্বারা আকর্ষণীয় প্রোডাক্ট পিকচার পোষ্ট করিয়েছেন।

  • বুস্ট এর মাধ্যমে নির্ধারিত অডিয়েন্সদের সামনে তার প্রোডাক্ট ইন্ট্রোডিউস করিয়েছেন

  • হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছেন।

  • পেজ এবং ওয়েবসাইটে ভালো পারফম্যান্স এর বদলে পজিটিভ কাষ্টমার রিভিউ নিয়েছেন।


এতে করে অধিক থেকে অধিকতর অডিয়েন্স জিসান সাহেবের দোকান সম্পর্কে জানতে পেরেছেন। এবং কাস্টমার রিভিউ এর ফলে বিশ্বাসযোগ্যতা অর্জন করে নিতে পেরেছেন। যার ফলস্বরূপ ক্রেতারা তার দোকানের পণ্যের প্রতি আকৃষ্ট হয়েছেন। এতে করে আশেপাশের অন্যান্য দোকান থেকে অনেক বেশি বিক্রি করতে সক্ষম হয়েছেন। এবং ছোটো একটি দোকান থেকে এখন জিসান সাহেব বড় একটি দোকান নেয়ার কথা ভাবছেন। 


উপরের গল্প থেকে আমরা দেখতে পারলাম যে, মেহেদি সাহেবের দোকান বিশালাকার, সুন্দর এবং অধিক পণ্য সম্পর্কিত হওয়া সত্ত্বেও জিসান সাহেব তাকে টপকে দিচ্ছেন। এর কারন মেহেদি সাহেবের নিজস্ব কোনো ওয়েবসাইট নাই। যার জন্য একজন ক্রেতাকে পণ্যের খোজ করতে দোকানে স্বয়ং উপস্থিত হতে হয়। এবং পণ্যটি আছে কি না তা জানতে হয়। তাছাড়া দোকানের আশে পাশের ক্রেতা ছাড়া অন্য কেউ যেহেতু মেহেদি সাহেবের দোকান সম্পর্কে জানে না, তাই অন্য ক্রেতারা মেহেদি সাহেবের অপরিচিত দোকান থেকে জিসান সাহেবের পরিচিত দোকানকে সাদরে গ্রহণ করতে চায়। 

ক্রেতারা তখনি কিছু কিনতে আগ্রহী হয় যখন কোনো জিনিষ তার খুব ভালো লাগে, কিন্তু মেহেদি সাহেব কখোনোই তার দোকানের পণ্যগুলোর ছবি দক্ষ ডিজাইনার দ্বারা আকর্শণীয় করে ক্রেতাদের সামনে উপস্থিত করেনি। 


গল্পের সারাংশ হলো, জিসান সাহেবের ব্যবসা ছোটো আকারের হলেও তিনি খুব সুন্দর ভাবে তার ব্যবসা সম্পর্কে ক্রেতা সমাজের সামনে তুলে ধরতে পেরেছেন। এতে করে মেহেদি সাহেব বিশালাকার ব্যবসা নিয়েও জিসান সাহেবের টক্কর সামলাতে পারেনি।


গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে, দিন যত এগোচ্ছে, ব্যবসা পদ্ধতি ততোই ডিজিটালাইজ হচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আপনি যতো বড় ব্যবসায়ী হোন না কেনো, একটা সময় ক্ষুদ্র ব্যবসায়ীরাও আপনাকে টপকে যাবে। আর আপনি ঝড়ে পরতে পারেন ব্যবসা জগত থেকে। তাই  সময়ের সাথে সাথে আপনার ব্যবসা পদ্ধতি ডিজিটালাইজ করুন এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন।


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এর সাথে থাকুন।

1 comment:

Theme images by fpm. Powered by Blogger.