লোকাল এসইও কি?
বর্তমান যুগে সবাই সার্চ ইঞ্জিনের উপর নির্ভরশীল । প্রতিদিন কোটি কোটি মানুষ সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকেন। আমরা সবাই জানি এই সার্চইঞ্জিনে কিছু লিখলে সেই রেজাল্ট আসার একমাত্র উপায় হচ্ছে এসইও। আজকের আর্টিকেলে জানাবো লোকাল এসইও কি এবং এটি কেন আপনার বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ।
বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহারকারী সবাই তাদের দৈনন্দিন জীবনের সব সমস্যার সমাধান সার্চ ইঞ্জিন থেকে সমাধান খুঁজে নেয়। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত যাবতীয় সব কিছু সার্চ ইঞ্জিনে খুঁজে বের করে নেয়। লোকাল এসইও সম্পর্কে জানার আগে আপনাকে অবশ্যই এসইও সম্পর্কে জানতে হবে। এসইও হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন । তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, লোকাল এসইও কি? লোকাল এসইও এর পূর্ণরূপ হল লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। নির্দিষ্ট এলাকা বা কাস্টমারকে টার্গেট করে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের রেজাল্ট অপ্টিমাইজ করার পদ্ধতি হলো লোকাল এসইও । আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি অফলাইন বা লোকাল সার্ভিস দিয়ে থাকেন এবং আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি লোকাল এসইও করিয়ে থাকেন তবে অবশ্যই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত কাস্টমার বা অডিয়েন্স পাবেন। তাই আপনাকে করতে হবে লোকাল এসইও।
ব্যাবসায়ীদের জন্য লোকাল এসইও এর উপকারিতা কি?
মনে করেন মিরপুরে একটি খাবারের দোকান আছে। তারা অফলাইনে বা নির্দিষ্ট এলাকাতেই তাদের খাবার গুলো বিক্রি করে থাকে এবং তাদের দোকানের কোন শাখা নাই। এখন এই দোকানের যদি একটি ওয়েবসাইট থাকে এবং কেউ যদি ধানমন্ডি থেকে দেখে থাকেন তাহলে তার জন্য এই দোকান থেকে পণ্য বা খাবার কেনা খুবই অসম্ভব বিষয় হয়ে যাবে। কারণ সে এতদূর থেকে কখনোই পণ্য কিনতে আসবেনা। কিন্তু মনে করেন মিরপুরেই কেউ খাবার বিষয়ক লোকাল কিওয়ার্ড (best biryani in Mirpur) লিখে সার্চ করলো এবং আপনার দোকানের ওয়েবসাইট সার্চ রেজাল্টে আসলো। তাহলে অবশ্যই আপনার দোকানের পন্য বিক্রি করতে অনেক সুবিধা হবে। এটাই হচ্ছে লোকাল এসইও। অর্থাৎ আপনার নির্দিষ্ট এলাকা জুড়ে অডিয়েন্স গুলো টার্গেট করে আপনি আপনার ব্যবসায়িক বৃদ্ধির জন্য যে এসইও করা হয় সেটাই মূলত লোকাল এসইও। লোকাল এসইও এর মাধ্যমে আপনি আপনার আশে পাশের কাস্টমার খুজে পাবেন।
লোকাল সার্চ দুই ধরণের হয় থাকে । যেমন,
ধরুন আপনি সার্চ করলেন –
SEO Service Provider………তাহলে আপনার IP এর উপর নির্ভর করে আপনার আশেপাশের সব SEO Service Provider আছেন তাদেরকে দেখাবে।
SEO Service Provider in Mirpur ……… লিখে সার্চ করলে মিরপুর এর যে সব SEO Service Provider আছে তাদেরকে দেখাবে।
লোকাল এসইও এর প্রয়োজনীয়তা
আমরা জানি যে এসইও খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি লোকাল এসইও ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মনে করুন আপনার ইলেকট্রনিক্সের দোকান আছে এবং আপনার ওয়েবসাইটের এসইও করার ফলে আপনি প্রতিদিন তিন থেকে চার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে পেয়ে থাকেন। কিন্তু অফলাইনে আপনার দোকানে বা আপনার শোরুমে তেমন কাস্টমার আসে না। কারণ আপনি এসইও করেছেন কিন্তু লোকাল এসইও করেননি। আপনার এই সার্চ রেজাল্টটা আপনার লোকেশনের বাইরে অন্য লোকেশনের মানুষ দেখতে পাচ্ছে। এখন আপনি যদি লোকাল এসইও করেন তাহলে আপনার ওই এরিয়াতে ব্যবহারকারীরা যখন ইলেকট্রনিক্স এর কোন পণ্য বা দোকান সার্চ করবে তাহলে অবশ্যই সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা আগে আসবে। এতে আপনার দোকানের ব্যবসা ভাল হবে।
আপনি যদি অনলাইনেও সেবা দিয়ে থাকেন তাহলে আপনি গ্লোবাল এবং লোকাল দুইভাবে এসইও করতে পারেন। লোকাল এসইও এবং গ্লোবাল এসইও দুইটার বর্তমানে ব্যাপক চাহিদা হয়ে উঠছে। যেমন daraz.com, ajkerdeal.com, এছাড়া অনেক ওয়েবসাইট লোকাল এসইও এর মাধ্যমে প্রতিদিন হাজার হাজার কাস্টমারদের সেবা দিয়ে যাচ্ছে।

No comments