Header Ads

Header ADS

উইন্ডোজ-১১ এ চলবে মোবাইল অ্যাপও

আমারা জানি কয়েকদিন ধরে উইন্ডোজ-১১ এর লিড ভার্সন নিয়ে অনলাইনে প্রচুর কথাবার্তা চলছে। মাত্র কয়েক দিন আগেই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এনাউনস করেন কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১১ ।যার মাধ্যমে কম্পিউটারেই চালানো যাবে মোবাইল অ্যাপস। এক ভার্চুয়াল অনুষ্ঠানে উইন্ডোজ-১১ এ যত নতুন ফিচার আছে সে সম্পর্কে জানিয়েছেন মাইক্রোসফট।

Tech TSBD


প্রথমে চোখে পরার মতো যে ফিচারটি এনেছে তাহলো, উইন্ডোজ-১১ এর স্টার্ট বাটন এবংআইকন গুলো মাঝখানে থাকবে।  তবে আপানি চাইলে এটাকে বামে সরাতে পারেন।উইন্ডোজ ১১ তে স্টার্ট বাটনটি আর বামে থাকবে না ,থাকবে স্ক্রিনের নিচে মাঝামাঝি অবস্থানে।


মাইক্রোসফট অ্যাপ স্টোর বা গুগল প্লে  স্টোর  এ গিয়ে আপনি যদি এনড্রয়েড বা মোবাইল  অ্যাপস দিয়ে সার্চ করেন তাহলে ডারেক্টলি আপনি  অ্যাপস ইন্সটল করতে পারবেন না।আপনাকে প্রথমে আমাজন এর  অ্যাপস স্টোর ইন্সটল করেতে হবে । এর পর যখন আপানি  অ্যাপস ইন্সটল করবেন তা সরাসরি ইন্সটল  হয়ে যাবে ।এটাকে এক ধরনের সাইট লুট বলা হয় কিন্তু  মাইক্রোসফট এটাকে অফিসিয়াল করে নিয়েছেন।

এছাড়া আরও কিছু ছোটখাটো  ফিচার থাকবে যেমন পারপরমেন্স এ কিছুটা বুস্ট আসবে,গেইম এর গ্রাফিক্স এ কিছুটা  ইম্প্রভমেন্ট আসবে ।


মাইক্রোসফটের প্রডাক্ট ম্যানেজার পানোস প্যানে জানিয়েছেন, এই ভার্সন হবে আরও বেশি  বিশুদ্ধ হবে।এই ভার্সনে থাকবে  বাড়ি, কাজের জায়গা এবং খেলার জন্য আলাদাভাবে ডেস্কটপ অপারেটরের সুবিধাও। 


আরেকটি  সুখবর হচ্ছে বর্তমানে যারা উইন্ডোজ ১০ ব্যবহার করেন তারা একটি আপডেট হিসেবে পেয়ে যাবেন উইন্ডোজ ১১। তবে সেক্ষেত্রে আপনার  কম্পিউটারে অন্তত ৬৪ গিগাবাইটের স্টোরেজ এবং ৪ গিগাবাইটের র‍্যাম থাকতে হবে।নয়তো আপনার কম্পিউটারে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম চলবে না।

এখন প্রশ্ন হচ্ছে আপনার কম্পিউটারে  উইন্ডোজ-১১ সাপোর্ট করে কিনা?


আপানার  কম্পিউটারে  উইন্ডোজ-১১ সাপোর্ট করবে কিনা তা জানার জন্য আপনার একটি অ্যাপ লাগবে তার নাম হচ্ছে পিসি হেলথ চেকার ।এই অ্যাপটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপানার কম্পিউটারে উইন্ডোজ-১১ চলবে কিনা ।


আপানার কম্পিউটারে যদি টিপিএম ২.০ চিপ থাকে তাহলে আপনি উইন্ডোজ-১১ চালাতে পারবেন।কারণ  টিপিএম চিপ যদি আপানার কম্পিউটারে না থাকে তাহলে  আপনি উইন্ডোজ-১১ চালাতে পারবেন না ।  টিপিএম এর অর্থ  TPM-Trusted Platform Module।এটি কম্পিউটারের মাদারবোর্ডে থাকে ,আর যদি না থাকে তাহলে এক্সট্রা লাগানো যায়।


মাওইক্রোসফট জানিয়েছে, তাদের উইন্ডোজ-১০ ভার্সনটি বর্তমানে ১.৩ বিলিয়ন ব্যবহারকারী ব্যবহার করছে।খুব শীঘ্রই  উইন্ডোজ-১১ এর একটি ভার্সন উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন তারা।


রেগুলার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন।

আমাদের সাথে যোগাযোগের জন্য মেইল করুনঃ techtsbd@gmail.com


No comments

Theme images by fpm. Powered by Blogger.