Header Ads

Header ADS

"বাবা"-দের কথা

প্রতিটি সন্তানের জীবনেই বাবা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন । সব বাবাই তাদের সন্তানের জীবনে বট বৃক্ষের মতো । সব পিতা তার সন্তানকে বট বৃক্ষের মতো আখলে রাখে । সন্তানের জীবনে বাবার অবদান অনস্বীকার্য।

Tech TSBD


আজ সেই মানুষটার দিন, যাকে শুধু ঘামতে দেখেছি, কিন্তু কখনো কাঁদতে দেখিনি!

শত অভাব-অনটন থাকা সত্ত্বেও যিনি আমাদের বুঝতে দেন নি! নিজে কৃপণতা করে, নিজের শখের জিনিসটার কথা না ভেবে যিনি আমাদের শখের জিনিসটা ঠিকই কিনে দিয়েছেন!

বাবা মানে সাহস, বাবা মানে অহংকার, বাবা মানে বেঁচে থাকার দীর্ঘশ্বাস। যে কেউ বাবা হতে পারে, কিন্তু একজন সত্যিকারের বাবা সত্যিই খুব স্পেশাল একজন মানুষ । জীবনব্যাপী খুব কম সন্তানের সৌভাগ্য হয় বাবার ছায়া পাওয়ার।কেউ কেউ তো বাবার মুখ কোনোদিনই দেখে না আর কারো বাবা অনেক আগেই চলে যায় ..."বাবা" শব্দের অর্থের বিশালতা কি বিশাল তা বাবা না থাকলেই বোঝা যায়।


যার হাত ধরে হাটতে শেখা, পথ চলা শুরু যার ছায়া মাড়িয়ে; মাথা উঁচু করে বাঁচতে শেখা যাকে দেখে, তিনি আমাদের বাবা ।প্রত্যেক  বাবাদের জানাই বাবা দিবসের শুভকামনা।



বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা

বাবা মানে রোজ সকা লে পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভলো যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

আমি যত এলোমেলো ভুলের অভিধান

বাবা তুমি সময় মতো সহজ সমাধান

জীবনের টানা পোড়েন কিছুই না জানি

আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুজি

বাবার কাছে হইনা কালো আমি কোনো দিনই

বাবা ডাকে আদোর করে আমায় সোনামণি

বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া

বাবা মানে ছোট্ট শুণ্যতা বাবা মানে অনেক পূর্ণতা

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে

আমি বড় হয়নি বাবা তোমার কাছে

চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে

মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে

বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী

কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি।

No comments

Theme images by fpm. Powered by Blogger.